ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীতে মানববন্ধন জবি শিক্ষার্থীদের


মহান স্বাধীনতা দিবসের কটুক্তি, হলুদ সাংবাদিকতা ও শিশু অপব‍্যবহারের অপরাধের দাবী নিয়ে মানববন্ধন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী।  


মঙ্গলবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচিতে প্রথম আলো পত্রিকার নিবন্ধন বাতিল ও মতিউর রহমানকে গ্রেফতার করার দাবি জানায় সচেতন শিক্ষার্থীরা। 


সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ১১ ব‍্যাচের শিক্ষার্থী মিনুন মাহফুজ বলেন , যারা দেশের মানহানি করে সংবাদ পত্রের সঠিক ব‍্যবহার করতে জানে না তারা সাংবাদিকের মূল‍্যই বুঝে না। দেশের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো সাংবাদিকতা। হলুদ সাংবাদিকতা করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে একদল সাংবাদিক। আমরা সচেতন শিক্ষার্থী ও নাগরিক হিসেবে এর দ্রুত বিচারের দাবী জানাই সাথে সাথে প্রথম আলো পত্রিকার নিবন্ধন বাতিল ও মতিউর রহমানকে দ্রুত গ্রেফতারের দাবী জানাই। 


বিশ্ববিদ্যালয়ের ১৪ ব‍্যাচের শিক্ষার্থী তামান্না আক্তার তন্মি বলেন, যারা সমাজের দর্পন,তারাই জাতিকে অস্থিতিশীল করো দিচ্ছে,সামান্য পরিচিতি অর্জনের জন্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য তারা স্বাধীনতাকে কটুক্তি করতেও দ্বিধাবোধ করে না।স্বাধীনতা যুদ্ধে ছাত্রসমাজ যেভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিলো, কেউ যদি স্বাধীনতাকে খর্ব করতে চায় আমরা সাধারণ শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তুলবো।


তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী কোনো অপশক্তিকে এজেন্ডা বাস্তবায়ন করতে দিবো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভবিষ্যতে যেন স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড বা কটাক্ষ করার স্পর্ধা না করে।


এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনেক সিনিয়র শিক্ষার্থী বক্তব্য দেন। প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিতিতে মানববন্ধনটি সমাপ্ত হয়। 

আরও খবর