বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

যবিপ্রবির ফিশারীজ ক্লাবের নেতৃত্বে মেহেদী ও মুমিনুল



যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারীজ এন্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি)  বিভাগের ২০২৩-২৪ সেশনের ফিশারীজ ক্লাবের  কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আজ রবিবার (০৫ ফেব্রুয়ারী, ২০২৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের এফএমবি বিভাগের নিজ কক্ষে অনুষ্ঠিত হয়।


উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ মোমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।


ফিশারীজ ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক: ৩য় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম  সোহাগ , সাংগঠনিক সম্পাদক: ৩য় বর্ষের শিক্ষার্থী তন্ময় সরকার, প্রচার সম্পাদক: ২য় বর্ষের শিক্ষার্থী মিনহাজ। 


কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী থাকায় গোপন  ভোটের মাধ্যমে ২য় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ( শাওন)  কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।


ফিশারীজ ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অগ্রাধিকার হিসেবে ফিশারীজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত মন্ডল ফিশারীজ ক্লাবের সভাপতি  হিসেবে দায়িত্ব পালন করবেন।  উপদেষ্টা হিসেবে থাকবেন এফএমবি বিভাগের সকল  শিক্ষকগণ। 


ক্লাবের কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন  ৪র্থ বর্ষের শিক্ষার্থী অনিক বসু , ৩য় বর্ষের শিক্ষার্থী লুবনা আক্তার ,  ২য় বর্ষের শিক্ষার্থী তনুশ্রী বিশ্বাস, ১ম বর্ষের শিক্ষার্থী মালিহা জেরিন। উক্ত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।


উল্লেখ্য, ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এফএমবি বিভাগের অধ্যাপক  ড. মোঃ সিরাজুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান এবং সহকারী অধ্যাপক মোঃ আল-মামুন ফরিদ।


ফিশারীজ ক্লাবের বিষয়ে জানতে চাইলে ক্লাবের সভাপতি ও এফএমবি বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত মন্ডল বলেন, ফিশারীজ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক-সাংস্কৃতিক-বিনোদনমূলক কাজে নিজেদের সংযুক্ত করে সুস্থ মনের একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারবে। নিজেদের সুপ্ত প্রতিভা জাগিয়ে তুলবে। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভাগের  বিভিন্ন অনুষ্ঠান সফল করার জন্য ভূমিকা রাখবে।  এফএমবি বিভাগের কাজগুলো আরও গতিশীল ও সাফল্যমন্ডীত করার জন্য সর্বাত্মক কাজ করবে এই ক্লাব। আশা করি সামনে থেকে প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বীতা করে শিক্ষার্থীরা ক্লাবের নির্বাচনকে আরও উৎসবমুখরে পরিণত করবে।

আরও খবর