গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

যবিপ্রবিতে সোলার প্যানেলের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ


যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়ে আসা 'সোলার প্যানেল' এর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে কতিপয় শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এর পরদিন বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও প্রক্টর বডির উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করে পণ্য খালাস করেছে। তবে এসময় আর কেউ বাঁধা প্রদান করেনি।



জানা যায়, বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি গ্রীন এনার্জির আওতায় আনার জন্য বুধবার চট্রগ্রাম থেকে ১২টি ট্রাকে করে সোলার প্যানেল নিয়ে আসে সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড। কিন্তু ৫টি ট্রাক সোলার প্যানেল আনলোড করতে পারলেও চাঁদা দাবি করে বাকি ট্রাক গুলে আটকে দেওয়া হয়। পরবর্তীতে ২টি ট্রাক বিশ্ববিদ্যালয়ে রেখে বাকি পাঁচটি ট্রাক যশোরে এক বাস টার্মিনালে অবস্থান করে। এরপর বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে যবিপ্রবি উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে সোলার প্যানেল আনলোড করে ।


এই বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসার জন্য টেন্ডার নেওয়া থেকে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সোলার প্যানেল নিয়ে আসা হচ্ছে। কিন্তু বুধবার মধ্যরাতে জানতে পারি মোট ১২টি ট্রাক এর মধ্যে ৫টি ট্রাক কোম্পানি আনলোড করতে পেরেছে। বাকি ৭টি ট্রাক বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীদের দ্বারা আটকে রেখে চাঁদা দাবি করা হয়। তাই আজ সকালে আমি নিজের তত্ত্বাবধানে গাড়িগুলো ক্যাম্পাসে প্রবেশের ব্যবস্থা করে দেই। বিশ্ববিদ্যালয়ের এইসকল ভালো কাজে যদি এইরকম বাধা আসে তাহলে এইটা অনেক দুঃখজনক। এই প্রজেক্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২৬ শতাংশ বিদ্যুৎ খরচ কমে যাবে। যারা এইসব অপকর্মে জড়িত ছিল তাদের পরিচয় জানা গেছে। তবে আমি এখন নাম প্রকাশ করতে চাচ্ছি না। ভবিষ্যতে যদি তারা আবার কাজে বাধা দেয় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


উল্লেখ, গত বছরের জুনে যবিপ্রবি ও সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড এর মধ্যে সৌরবিদ্যুত উৎপাদনের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর মাধ্যমে দৈনিক প্রায় ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে কোম্পানিটি।

Tag
আরও খবর