মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর

খুলনা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গবেষণাগারের ওয়েবসাইট উদ্ভোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের ওয়েবসাইট (www.apcrcl.ku.ac.bd) উদ্বোধন করা হয়েছে। আজ ৩১ মে (বুধবার) সকাল ৯.৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ ওয়েবসাইটের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গবেষণাগারের এই ওয়েবসাইটের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, এতদাঞ্চলের গবেষকসহ সাধারণ মানুষ উপকৃত হবেন। বিশেষ করে এই গবেষণাগারের সকল সেবাই এখন থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এ সকল সুবিধা গ্রহণের জন্য সবাইকে উল্লিখিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তিনি আরও বলেন, আমাদের পাশেই মোংলা বন্দর। এখানে আমদানি-রপ্তানির ক্ষেত্রে যে ধরনের টেস্টিংয়ের প্রয়োজন তা এই গবেষণাগার থেকে ন্যূনতম খরচে করা সম্ভব হবে। এতে সময় ও অর্থের সাশ্রয় হবে। এখানে ফুড, ডিএনএ সিক্যুয়েন্স, কোভিড, ক্যান্সার, হেভিমেটালসহ অন্যান্য টেস্ট করা যায়। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার ছাড়াও এতদাঞ্চলের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণা এবং বিভিন্ন শিল্প-কলকারখানার প্রয়োজনীয় টেস্টিং করতে পারবেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. ইফতেখার শামস্, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. আরিফুল ইসলাম, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

১৭৮ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

২৩১ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

২৪৩ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে