দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রশিবিরের বিক্ষোভ

গাজায় চলমান ভয়াবহ ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা।

আজ বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কলেজের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।


এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান মাসুম ও সেক্রেটারি মো. মোশাররফ হোসেন মাহদী। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সহকারী অফিস সম্পাদক হাফেজ শাহিনুল ইসলাম।


পতাকা উত্তোলন শেষে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি বলেন, ‘ফিলিস্তিনে ইজরায়েলি সেনাবাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ছাত্রশিবির নিয়মিত কর্মসূচি পালন করে আসছে। আজকের পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এ মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সবাই যেন একতাবদ্ধ হয়।’


রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সহকারী অফিস সম্পাদক হাফেজ শাহিনুল ইসলাম বলেন, ‘ইসরায়েল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে। অথচ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা চাই অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে।’


তিনি আরও বলেন, ‘শুধু প্রতিবাদ নয়, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমেই আমরা তাদের বিরুদ্ধে কার্যকর চাপ সৃষ্টি করতে পারি। বিশ্বব্যাপী এমন উদ্যোগ নিলে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন কেবল সময়ের ব্যাপার হবে।’

আরও খবর



রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৪১ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে