গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

সুবিধাবঞ্চিতদের মাঝে রাজশাহী কলেজ ছাত্রদলের সেহেরি বিতরণ

পবিত্র মাহে-রমজান উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন পয়েন্টের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে সেহেরি বিতরণ করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল।


আজ শুক্রবার (২১মার্চ) মধ্যরাতে রাজশাহী কলেজ শাখার ছাত্রনেতা রুহুল আমিনের উদ্যোগে এই সেহেরি বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় রাজশাহী নগরীর রেলস্টেশন, রেলগেট, নগরভবন, বর্ণালি মোড়, রাজশাহী কলেজের বিভিন্ন ফটকে দায়িত্বরত প্রায় শতাধিক মানুষের মাঝে সেহেরি প্রদান করা হয়।


সেহেরি বিতরণ কালে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), সদস্য সচিব আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আবু মুসা, সামিউল ইসলাম শিমুল, জাহিদ হাসান, আতিকুর রহমান, সোহেল রানা, মোহাম্মদ উজ্জল মিয়া, সৌরভ প্রামানিক, সালমান ফারহান, মোঃ সোয়াএব, আশিকুর রহমানসহ অন্য নেতাকর্মীরা রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ছাত্রদল সব সময় ইতিবাচক, জনবান্ধন কাজের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌছতে চায়। সেই ধারাবাহিকতায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদল সবসময় সাধারণ মানুষের সহায়তায় তৎপর রয়েছে।


আমরা এর আগেও ইফতার বিতরণ ও শিক্ষার্থীদের নিয়ে ইফতার কর্মসূচি করেছি। তিনি আরো বলেন, এসব জনকল্যাণ-মূলক কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে জাতীয়তাবাদী আদর্শের প্রচার ঘটাতে চাই। আমরা ভবিষ্যতে আমাদের জনকল্যাণ-মূলক কাজের মাধ্যমেই সমাজে নিজেদের এগিয়ে রাখব।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

২৫৬ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে