চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

রাবি সমাবর্তন: অংশ নিতে পারবে স্নাতক সম্পন্নকারীরাও

ছবি: দেশচিত্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনে অংশ নিতে পারবেন স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আজ সকাল ১০টায় উপাচার্যের নেতৃত্বে সমাবর্তন আয়োজনের সাংগঠনিক কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরাও আসন্ন সমাবর্তনে অংশ নিতে পারবেন। 


আজ রাতে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক সম্পন্ন কারী শিক্ষার্থীরাও দ্বাদশ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে। এই বিজ্ঞপ্তির পরে ক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায়।


মূলত সমাবর্তন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সবচেয়ে আনন্দের দিন। দীর্ঘ চার বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমবর্তন অনুষ্ঠিত হওয়ায় প্রাথমিক বিজ্ঞপ্তিতে স্নাতক সম্পন্নকারীদের সুযোগ না দেওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। এ নিয়ে সৃষ্টি হয় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নানা মতামত। "রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার" গ্রুপে শিক্ষার্থীরা তাদের খুব প্রকাশ করতে থাকলে বেশ কিছু শিক্ষকও শিক্ষার্থীদের পক্ষে সিদ্ধান্ত পুনঃবিবেচনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করে। তারই প্রেক্ষিতে আজকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয় যেখানে স্নাতক সম্পন্নকারীদের দ্বাদশ সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করা হয়।


আরও খবর