বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

রাবিতে নওগাঁর মান্দা উপজেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নেতৃত্বে রাব্বী-সাগর

ছবি: সংগৃহীত (বামে ফজলে রাব্বী ও ডানে মোঃ সাগর শাহরিয়ার)


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মান্দা উপজেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির কমিটি অনুমোদন করা হয়েছে।


গত ১৯ জানুয়ারি নওগাঁ জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল- গালিব, সভাপতি মোঃ সোহেল রানা ও সাধারণ সম্পাদক মোঃ আবু রাকেশ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৩ সদস্যের এ আংশিক কমিটি ঘোষণা করে নওগাঁ জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতি।


উক্ত কমিটিতে সভাপতি করা হয়, আরবী বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বী ও ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস. এম. সাগর শাহরিয়ার।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি- মোঃ আরিফুল ইসলাম, মোঃ সবুজ হোসেন, মোঃ ইমন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক- তানিয়া খাতুন, মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- মোঃ শহীদ আলম মোঃ রয়্যাল হ্যারিসন, দপ্তর সম্পাদক- মোঃ মনিরাজ ইসলাম, উপ দপ্তর সম্পাদক- মোঃ ওমর ফারুক, প্রচার সম্পাদক- সবুজ রানা, উপ প্রচার সম্পাদক- মোছা: মনিরা খাতুন।


এবং উক্ত বিজ্ঞপ্তিতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ প্রদান করা হয়।


নওগাঁ জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নতুন সাধারণ সম্পাদক এস এম সাগর শাহরিয়ার বলেন , সিনিয়র- জুনিয়র মেলবন্ধনে দারুন এক কমিটি হয়েছে। সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, আমরা সবাইকে নিয়ে মান্দা তথা নওগাঁ জেলার শিক্ষার্থীদের কল্যাণে সর্বদা পাশে থাকব এবং যেকোনো পরিস্থিতিতে একটা পরিবারের মতো কাজ করব ইনশাআল্লাহ। অতি শীঘ্রই কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

আরও খবর