ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

প্রকাশ্যে এলো রাবির শিবির সভাপতির পরিচয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আব্দুল মোহাইমিন। ©সংগৃহীত


দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারেনি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর গত ২১ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি। পরদিন জানা যায় ঢাবি শাখা সেক্রেটারির পরিচয়।


শিবির নেতাদের পরিচয় প্রকাশ্যে আসার পর চলছে নানা আলোচনা। এরই মধ্যে এবার জানা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির সভাপতির পরিচয়।


জানা গেছে, রাবি শাখা শিবির সভাপতির নাম আব্দুল মোহাইমিন। গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্র ও তাদের বেশ কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি ২০২৩ সালের জুন মাসে রাবি শাখা শিবিরের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বলে সূত্রটি নিশ্চিত করেছন।


রাবি শাখা সভাপতির পরিচয় বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিবিরের এক নেতা বলেন, আব্দুল মোহাইমিন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাবিতে এমফিল করছেন। মাস্টার্সে তার সিজিপিএ ৩ দশমিক ৬৮। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

আরও খবর