গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

তানোর উপজেলা ছাত্র সমিতির দায়িত্বে সোহেল- শাকিব

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তানোর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন "তানোর উপজেলা ছাত্র সমিতি"–এর ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত ২৭ মে ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ১৭ জানুয়ারি সংগঠনের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবির সাবেক শিক্ষার্থী ও সাবেক সভাপতি ডিভিএম ডা. মোঃ শহিদুল ইসলাম,  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বকুল হোসেন, সংগঠনের সাবেক সভাপতি আবদুল্লা জুবায়ের, রায়হান কবিরাজ, এখলাসুর রহমান, মো. রাজু কবিরাজ এবং সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ ও  মো. মিল্টন মোল্লা। তাঁরা উপস্থিত থেকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন ।  নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহেল রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিজিক্যাল এডুকেশন অ্যাান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. শাকিব আহমেদ।

সহ-সভাপতি, মোঃ শয়ন ইসলাম (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ২০১৯-২০), মোঃ আল-আমিন (আরবি ২০১৯-২০), টুটুল প্রামানিক (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ২০১৯-২০), সহ-সাধারণ সম্পাদক, মোঃ জাহিদ হাসান (পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ২০১৯-২০),  মোঃ রাকিব সরদার (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ২০২০-২১),  মোঃ আব্দুল কুদ্দুস (ইসলামের ইতিহাসো সংস্কৃতি ২০২০-২১),  মোসাঃ রুমা আখতার(বাংলা ২০২১-২২),  সাংগঠনিক সম্পাদক মিদুল ইসলাম (ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স, ২০২১-২২)

সহ-সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমেদ (মনোবিজ্ঞান ২০২০-২১), কোষাধ্যক্ষ আলামিন ইসলাম (আইন ও ভূমি প্রশাসন, ২০২২-২৩), সহ-কোষাধ্যক্ষ মোসাঃ সারজারা সোমা (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ২০২০-২১), প্রচার সম্পাদক  অনুপ কুমার (রাষ্ট্রবিজ্ঞান ২০২২-২৩), সহ-প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আসিফ ( ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি ২০২৩-২৪)

নবনির্বাচিত সভাপতি সোহেল রানা বলেন, "এই কমিটি হবে স্বচ্ছ, গতিশীল এবং শিক্ষার্থীবান্ধব। আমরা শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে সবসময় সক্রিয় থাকব।"

সাধারণ সম্পাদক শাকিব আহমেদ বলেন, "তানোর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষার পরিবেশকে সমৃদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য।”

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শুরু থেকে শিক্ষার্থীদের একতার বন্ধন গড়ে তোলা, তথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।  নতুন কমিটি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন কমিটির সদস্যরা ।

আরও খবর