আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু,থাকছে সেকেন্ড টাইম

সংগ্রহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে আজ। আজ বুধবার (১৫ মার্চ) থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আজ দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়ে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে এ আবেদন। গতবছরের ন্যায় এবছরও রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে।

প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা নির্ধারণ করেছে প্রশাসন। কিন্তু চূড়ান্ত আবেদন ফি 'বি' ইউনিট (বাণিজ্য) এর জন্য গতবছরের ন্যায় ১১০০ টাকা থাকলেও বাকি দুইটা ইউনিটে চূড়ান্ত আবেদন ফি বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবছর 'এ' ইউনিট (মানবিক) ও 'সি' ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা করা হয়েছে।

এবছর ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ৪ সিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রতিটি সিফটে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে।

২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) ও ৩১ মে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘন্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫

ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় মানবিক থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চতুর্থ বিষয়সহ নূন্যতম জিপিএ-৭, বাণিজ্য থেকে নূন্যতম ৭.৫ এবং বিজ্ঞান থেকে নূন্যতম ৮ পেতে হবে।

এছাড়া জিসিই(ও) পর্যায়ে পরীক্ষায় পাঁটটি বিষয়ে (এ) পর্যায়ে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।

উভয় পর্যায়ে মোট ৭ বিষয়ের মধ্যে ৪টিতে বি এবং ৩টিতে সি পেতে হবে। তাছাড়া ইংরেজি প্রশ্নপত্রে কেউ পরীক্ষা দিতে আগ্রহী হলে চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।

আরও খবর