বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী ‎সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর ফের আত্মসমর্পণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪৫ হাজারের বেশি পশু, চাহিদার তুলনায় উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের প্রতিদিন ৩০ মন খিরেই বিক্রি করে অভয়নগরে তাক লাগিয়ে দিলেন সফল চাষি বুলবুল গাজী

তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার নেতৃত্বে আরিফুল-জেমি

সভাপতি আরিফুল -সাধারণ সম্পাদক জেমি

◾ শিক্ষা ডেস্ক


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানাজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলামকে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুন নাহার জেমিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।


গতকাল মঙ্গলবার (২৩আগস্ট) সংগঠনটির সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।


জানা গেছে, তারা দু’জনই ২০২১-২২ কার্যবর্ষে যথাক্রমে সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কেন্দ্রীয়ভাবে সভাপতি পদে বিবেচনা করায় আরিফুল ইসলাম বলেন, তরুণ কলাম লেখক ফোরামের প্রতি ধন্যবাদ আমার প্রতি আস্থা রাখার জন্য। একনিষ্ঠভাবে কাজ করে ফোরামের কাজকে আরো বেগবান করতে চাই। 


সাধারণ সম্পাদক নাজমুন নাহার জেমি বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পরিবারের সাথে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা। নিজেকে ধন্য মনে করছি যে, লেখালেখির এত বড় একটা প্লাটফর্মে যুক্ত হতে পেরেছি এবং সাংগঠনিক নতুন দায়িত্ব অর্পণ করার জন্য। তরুণ কলাম লেখক ফোরাম ছিল বলেই আমি লেখালেখি শিখেছি। আমার মাধ্যমে তরুণ প্রজন্মকে লেখালেখিতে উদ্ধুদ্ধ করতে চাই। ফোরামকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতি আস্থা রাখার জন্য।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

আরও খবর