নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

তরুণ উদ্ভাবন ও উদ্যোক্তার উৎসব অনুষ্ঠিত হলো কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ'এ

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) ৪ঠা নভেম্বর, ২০২৩ তারিখে তাদের প্রথম স্টার্টআপ কার্নিভাল সফলতার সাথে আয়োজন করে। সকাল ১০ টায় ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট  (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ড. মোহাম্মদ জিয়াউলহক মামুন শুভ উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে বিজনেস স্কুলের ডীন প্রফেসর ড. জহুরুল আলম, বিজনেস স্কুলের প্রধান এস এম আরিফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট  (আইবিএ) এর অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক এবং সম্মানিত প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।


ডক্টর মামুন শিক্ষার্থীদের জ্ঞান আহরণের জন্য প্রস্তুত হতে বলেন, কারণ তারা কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মাধ্যমে তাদের  শিক্ষা জীবনে একটি বড় ধাপ নিতে যাচ্ছেন। ডক্টর আরিফুজ্জামান ছাত্রদের কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিভিন সুযোগ সুবিধা সম্পর্কে পরামর্শ দেন। তিনি আরও বলেন যে, সিইউবি থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী বিশ্বজুড়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য সুযোগ পেয়েছে।

স্টার্টআপ কার্নিভাল বাংলাদেশের বিভিন্ন কলেজের উচ্চাকাঙ্ক্ষী তরুণ উদ্যোক্তাদের একত্রিত করে তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাগুলি উপস্থাপন করার সুযোগ তৈরি করে দেয়। প্রতিযোগিতায় ১০০টিরও বেশি দল অংশ নেয় এবং প্রেজেন্টেশনের জন্য শীর্ষ ৩০টি দল নির্বাচিত হয়। তীব্র প্রতিযোগিতার পর ফাইনাল রাউন্ডের জন্য শীর্ষ ৫টি দল নির্বাচিত হয় এবং তারপর শীর্ষ ৩টি দল নির্বাচিত হয়।

ঢাকা উদয়ন সরকারি কলেজ স্টার্টআপ কার্নিভালের চ্যাম্পিয়ন হয়। এছাড়া ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ প্রথম রানারআপ এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ দ্বিতীয় রানারআপ হয়।

স্টার্টআপ কার্নিভাল একটি অসাধারণ সাফল্য ছিল এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) তরুণদের মধ্যে উদ্যোক্তা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য এটিকে একটি বার্ষিক অনুষ্ঠানে পরিণত করতে ইচ্ছা প্রকাশ করে। 

আরও খবর