কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হবিগঞ্জে কিশোরের লাশ উদ্ধার

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওড়ের খাল থেকে আরজান মিয়া ওরফে ময়না (১৬) নামে এক কিশোর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের বিরাট-শিবপাশা হাওড়ের ফুনাতলা বন্দের খাল থেকে আরজান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরজান মিয়া জেলার বানিয়াচং উপজেলার ২ নং ইউনিয়ন পরিষদের চাঁনপাড়া গ্রামের বশির মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাওড়ে গরু দেখাশোনা করার সময় এক শিশু রাখাল আরজান মিয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে আরজান মিয়ার মরদেহ হাওড় থেকে উদ্ধার করে।

আরজানের প্রতিবেশী ওয়াসিফ মিয়া জানান, বৃহস্পতিবার সকালে সাড়ে আটটার দিকে নিজের বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা (মিশুক) নিয়ে বের হয়। তার পিতাকে জমিতে কাজের জন্য নামিয়ে দিয়ে যাত্রী পরিবহনে বের হয় আরজান।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিশুক নেয়ার জন্য আরজান মিয়াকে হত্যা করা হয়েছে। তবে এখনো নির্দিষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।