আনোয়ারা বৈরাগ ইউনিয়নের অদ্রিতা দাস (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বৈরাগ ৭ নম্বর ওয়ার্ড এলাকার ভাড়া বাসায় থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করা করে পুলিশ । এই ওয়ার্ডের জনপ্রতিনিধি মোঃ সাদ্দাম হােসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। জানা যাই নিহত অদ্রিতা বারশত ইউনিয়নের সুমন দাসের মেয়ে। তার স্বামী টিপু দাস সে একজন প্রবাসী এবং চট্টগ্রামের রাউজানে নিহত গৃহবধূর শুশুর বাড়ি বলে স্থানীয়রা জানিয়েছেন।
আনােয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর্জা হাছান বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে উল্লিখিত স্থানে গেলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থা ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আইনি নিয়ত অনুযায়ী লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, এ ঘটনায় একটি (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে উল্লিখিত বিষয়ে ধারণা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন।
৩০৯ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫১০ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
৬০৩ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬০৪ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৬০৬ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭২১ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯০৩ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে
১০৫৭ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে