কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল ’২৫ ইং অনুষ্ঠিত

আনোয়ারায় ইঞ্জিনিয়ারদের প্রাণের সংগঠন আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (আইএ)’র এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল ’২৫ অনুষ্ঠিত ৷ আজ ২৬-০৩-২০২৫ রোজ বুধবার সন্ধ্যায় আমানউল্লাহ পাড়া আহমদিয়া হোসাইনিয়া মাদ্রাসাতুল মদিনা।অনুষ্ঠিত হয় অত্র এলাকার ইঞ্জিনিয়ারগণের এ মিলনমেলা। আনোয়ারার নবীন প্রবীণ ইঞ্জিনিয়ারগণ , অধ্যয়নরত ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা ও প্রায় ১০০ জন এতিম শিশু-কিশোর উপস্থিত ছিলেন বিকেল থেকে শুরু হওয়া সান্ধ্যকালীন এ অনুষ্ঠানটিতে ৷ আনোয়ারার নবীন- প্রবীণ ইঞ্জিনিয়ারগণ ও কোমলমতি এতিম শিশু-কিশোরদের উপস্থিতিতে সেই সন্ধ্যা আলো-ঝলমলে এক পুরাতন দিনের নতুন উপস্থাপন হয়ে ধরা দেয় সবার মনে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার একিউএম রিয়াজুল আলম সুমন,ইঞ্জিনিয়ার এম এ হান্নান  সঞ্চালনায় অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উপদেষ্টা  ইঞ্জিনিয়ার মোঃ হাবিব উল্লাহ ৷ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইয়াসির আরাফাত আনোয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে বক্তব্য পর্বের সূচনা করেন৷ এরপর শুভেচ্ছা বক্তব্য প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার ইব্রাহিম ইঞ্জিনিয়ার এসএম জাকারিয়া সোহেল ইঞ্জিনিয়ার মোঃ মোরশেদুল আলম ইঞ্জিনিয়ার মোঃ শাহাজাহান ইঞ্জিনিয়ার মোঃ মিরাজুল করিম ইঞ্জিনিয়ার মোঃ তারেক মিয়া প্রমুখ। সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ৷ উপস্থিত ছিলেন আনোয়ারার প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ৷ অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে এমন আয়োজনের জন্য আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনকে ধন্যবাদ জানান এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন৷ অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ হাবিব উল্লাহ বক্তব্যে বলেন- আনোয়ারার আর্থ সামাজিক উন্নয়নে আনোয়ারার ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম৷ আনোয়ারাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন যথাযথ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করেন৷ তিনি আরো বলেন, সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে যে কোন সংগঠন তার অভিষ্ট লক্ষ্যে পৌছানো সহজ হয় ৷ এতিমদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন৷ বক্তব্যের পর শুরু হয় সদস্যদের হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশনা এবং রমজানের গুরত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা৷ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোঃ তালেব  ৷ সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হাবিব উল্লাহ প্রধান অতিথির বক্তব্য বলেন , আনোয়ারা পেশাজীবিদের এই সংগঠন আনোয়ারাকে একটি মডেল উপজেলাতে পরিণত করার মাষ্টার প্ল্যান নিয়ে কাজ করে যাচ্ছে ৷ তিনি আরো বলেন আনোয়ারার আর্থ সামাজিক উন্নয়নে আমরা বিভিন্ন কর্মসুচী নিয়ে এগিয়ে যাচ্ছি৷ তিনি এতদ বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন৷ সবশেষে এতিম শিশু কিশোরদের নিয়ে একসাথে ইফতার করার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের আইএ পরিবারের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ তালেব হুজুর।

Tag
আরও খবর







আইএ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

১০৫৭ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে