কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে 'বিআইডি৪সিজে' প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আশাশুনিতে উপকূলীয় এলাকায় ইকো-সিস্টেম পুনরুদ্ধার ও ব্যবস্থপনা এবং জেন্ডার ন্যায্যতা বিষয়ক প্রকল্প অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 বৃহস্পতিবার সকাল ১১ টায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে 'ব্রেকিং দ্য সাইলেন্স এর ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট' জাস্টি (বিআইডি৪সিজে) প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার এস, এম এনামুল ইসলাম। অক্সফাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় ও প্রকল্পের প্রজেক্ট অফিসার আব্দুল খালেকের সঞ্চালনায় এবং ফিল্ড অফিসার নাসরিন সুলতানার ব্যবস্থাপনায়  উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মু. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম আজিজুল হক, মহিলা বিষয় কর্মকর্তা সাইদুল ইসলাম, মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার রত্না সাহা, ইউপি চেয়ারম্যান আল. দাউদ ঢালী, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, আশাশুনিয়ে প্রেসক্লাবের সভাপতি জি, এম আল ফারুক, সাবেক সভাপতি জি, এম মুজিবুর রহমান ও এস, এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক এসকে হাসান, মৌমাছি'র সুশান্ত মল্লিক সহ বিভিন্ন অফিসের প্রতিনিধি, ইউনিয়নের জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিগন। ইজেক্টর ও স্কিপ বিতরন করে প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত অবহিত করেন, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার। সভায় আশাশুনি সদর, শোভনালী, প্রতাপনগর, খাজরা, আনুলিয়া, শ্রীউলা ও বড়দল ৭ ইউনিয়নে প্রকল্পের কার্যক্রম প্রচলিত হবে বলে জানান হয়। প্রসঙ্গত. প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে জেন্ডর ন্যায্যতা এবং উপকূলীয় প্রান্তিক জনগণের জীবন ও জীবিকার মান উন্নয়নে সহায়তা, ক্ষতিগ্রস্থ ইকো-সিস্টেম পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা এবং পরিবেশ বান্ধব ব্যবসা-বাণিজ্য প্রসারে সহযোগিতা করা। সভায় উপকূলীয় এলাকার ইকো-সিস্টেম পুনরুদ্ধার ও ব্যবস্থাপনায় করণীয় বিষয়ক মতবিনিময় এবং আলোচনা করা হয়। #
Tag
আরও খবর