কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন এ দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্সসুচির আয়োজন করে।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সঞ্চালনায় সভায় সিপিপি খুলনা অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা স্নেহ আরা, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আশাশুনি স্টেশান কর্মকর্তা আবুল কালাম, সিপিপি উপজেলা ও ইউনিয়ন টিম লিডারবৃন্দ প্রমুখ আলোচনা রাখেন। সবশেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি টিম দুর্যোগ মোকাবলা ও দুর্যোগ কালীন সময়ে করনীয়তা নিয়ে বিশেষ মহড়া প্রদর্শন করে।

আরও খবর