কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

আশাশুনিতে শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় আশাশুনি সরকারি কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ব্র্যাকের সহযোগিতায় উপজেলার সকল কলেজ, হাইস্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশ গ্রহনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি সদর বাজার ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি কলেজে পৌছে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’। প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং প্রভাষক জাকির হোসেন ভুট্ট ও প্রভাষক শিরিন বাহারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, অবঃ অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, এপিএস কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, আশাশুনি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, প্রতাপনগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাসুম বিল্লাহ, আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, চাপড়া হাই স্কুলের প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান, চম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, গুনাকরকাটি কামিল মাদ্রাসার শিক্ষক মাওঃ মিজানুর রহমান ও গীতা থেকে পাঠ করেন শিক্ষক মনোরঞ্জন সরকার।

Tag
আরও খবর