কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আটোয়ারীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

" স্মার্ট ভূমি সেবায়, ভূমি মন্ত্রণালয় "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা একাডেমিক সুপার ভাইজার রেজাউন নবি রাজা'র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। 


সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শায়লা সাইদ ত্বন্বী।


অন্যানের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের দুলাল, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ শেখ নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 


এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ৬ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 


আলোচনা সভা শেষে ভূমি সেবা সর্ম্পকে ভিডিও প্রদর্শনী দেখানো হয়। ভূমি সেবা পেতে ১৬১২২ নাম্বারে ফোন করে ভূমি সংক্রান্ত সকল তথ্য পেতে নাম্বারটি মোবাইলে সেভ করে রাখার পরামর্শও দেয়া হয়।



আরও খবর