দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

আটোয়ারীতে বিএনপি'র সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আতাউর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি'র নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারী ) সন্ধ্যায় উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ ও তোড়িয়া ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড কমিটি সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্যে আতাউর রহমান বলেন, আমি ০২ নং তোড়িয়া ইউনিয়ন বিএনপি'র নির্বাচিত একজন সভাপতি। বিগত আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের আমলে বহু নির্যাতন, জুলুম- অত্যাচার সহ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিশ্রমী নেতা-কর্মীদের সুখে-দুখে পাশে দাঁড়িয়ে ছিলাম এবং এখনো আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৎ , নিষ্ঠাবান কর্মী হিসেবে বিগত অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপি'র সকল দলীয় কার্যক্রমে আমি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছিলাম। ইহাতে একটি কূচক্রী মহল আমার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি আটোয়ারী উপজেলা বিএনপি'র বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ৬ জানুয়ারি দল ও সভাপতি পদ থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের বিষয়টি ছিল সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আব্দুর রহমান বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউকে দল থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়ার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রয়েছে। এমনকি কারণ দর্শানোর নোটিশ ছাড়া কাউকেই দল থেকে বহিষ্কার কিংবা অব্যাহতি দেয়ার কোনো সুযোগ নেই।

উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহজাহান বলেন, দলের যে কারো নামে অভিযোগ হতেই পারে। তবে সেটা সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত। তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এভাবে হুট-হাট করে দল থেকে বহিষ্কার করা - এটা দলের ভাবমূর্তি নষ্ট করে। 

উপজেলা যুবদলের সদস্য সচিব বদরুজ্জামান মানিক তাঁর বক্তব্যে বলেন, ব্যক্তি স্বার্থে ঈর্ষান্বিত ও রাগের বশীভূত হয়ে যে ঘোষণা দিয়েছেন তা হাস্যকর ও অগ্রহণযোগ্য।

 উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোকসেদ আলী বলেন, বিএনপি'র মধ্যে একটি চক্র ষড়যন্ত্র করে তোড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আতাউর রহমানকে ফাঁসানো হয়েছে। এগুলো সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়েছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (৬ জানুয়ারী) উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির আহ্বায়ক এ. জেড. এম বজলুর রহমান জাহেদ এবং সদস্য সচিব আলহাজ্ব কুদরত -ই-খুদা এর স্বাক্ষর করা নোটিশে তাঁকে বহিষ্কার করা হয়।


Tag
আরও খবর