কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আটোয়ারীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দিলেন এমপি মজাহারুল হক প্রধান

শীতবস্ত্র উপহার

 সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। যা হিমালয় কন্যা নামে খ্যাত। এখানে শীতের তীব্রতা দিনদিন বেড়েই চলছে। সেই সাথে ঘন কুয়াশায় ও শীতে জনমানুষের দুর্ভোগও বাড়ছে। সন্ধ্যা নামতে না নামতেই কুয়াশায় ঢেকে যায় চারদিক। প্রচণ্ড শীত ও কুয়াশায় এ এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের দৈনন্দিন চলাফেরা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠেছে। এরকম পরিস্থিতিতে পঞ্চগড়- ০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শীতবস্ত্র উপহার নিয়ে আটোয়ারী উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে ৬ ইউনিয়নের প্রায় সহস্রাধিক গরীব অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ'র সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা পৌরসভার মেয়র জাকিয়া খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম, সাজ্জাদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আব্দুল কুদ্দুস, কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান গোলাপ, সাংগঠনিক সম্পাদক সম্পাদক মিজানুর রহমান ও আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জাকারুল আলম কচি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও খবর