রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

বাঘায় তিনস্থানে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় পৃথকভাবে একদিনে তিনটি স্থানে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজেন বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্ের ভবনে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জুয়েল আহাম্মেদ, বীর প্রতিক আজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা  আজিজুল আলম, জনাব আলী, রয়েজে উদ্দিন, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাফিজ শরিফ, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক সন্টু, শিক্ষক শাজাহান আলী প্রমুখ।

এদিকে বাঘা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সুনীত কুমার দেবনাথ, প্রধান শিক্ষক মোক্তার হোসেন, সহকারি শিক্ষিকা মর্জিনা খাতুন প্রমুখ।

অপর দিকে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাকুড়িয়া ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভাদু। প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সদস্য, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী। বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি প্রভাষক আমিরুল ইসলাম,  জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি পাপিয়া আক্তার পাপড়ি, আ.লীগ নেতা জহুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল ওয়াদুদ প্রমুখ। # 


Tag
আরও খবর






বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

১৫ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে