কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত


বাঘা এবং অত্র অঞ্চলের বরেণ্য শিক্ষক, ইংরেজি সাহিত্যের সবথেকে জনপ্রিয় অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবসে আয়োজিত হলো স্মরণ সভা এবং পত্রিকা প্রকাশ অনুষ্ঠান। সোমবার (৫ অক্টোবর) বাদ মাগরিব মরহুমের গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের নিজ বাসভবন প্রাঙ্গণে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।অনুষ্টানে সভাপতিত্ব করেন মরহুম অধ্যাপক নূরুল ইসলামের বড় ছেলে নাট্যকার ফিরোজ আহমেদ শিমুল সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য সংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাবু সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিয়া, আব্দুল গনি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, বাঘা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তালেব, গড়গড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, সরেরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাচ্চু সহ অনেকেই। অনুষ্ঠানে আবেগঘন স্মৃতিচারন করেন বক্তারা বলেন, যার পোশাকেও ছিলনা তেমন আধুনিকতা। চলাফেরা, আচার আচরনে ছিলেন সাদা সিদে। কর্তব্য, দায়িত্ববোধে ছিলেন নিষ্ঠাবান। একজন আদর্শ শিক্ষক হিসেবে ছিলেন প্রিয়ভাজন-স্নেহভাজন। ইংরেজির পন্ডিত হিসেবে ব্যাপক পরিচিতি ছিল।

 স্বরণ সভা অনুষ্ঠানে,অধ্যাপক নূরুল ইসলাম স্মরনে প্রকাশিত হয় ৪ পৃষ্ঠার ট্যাবলয়েড পত্রিকা " সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাস্টার মশাই''।

উল্লেখ্য,২০২৩ সালের ৫ অক্টোবর ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন অধ্যাপক নৃরুল ইসলাম। তিনি বাঘার শাহদৌলা কলেজের প্রতিষ্ঠাকালিন থেকে অবসর গ্ৰহনের আগ ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বাড়ি থেকে ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো বাইসাইকেলে আবার কখনো পায়ে হেটে কলেজে যাওয়া আসা করতেন। 

Tag
আরও খবর
বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ

১২ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে