কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঘায় রাতের আধারে বিএনপি'র অফিসে আগুন

 রাজশাহী বাঘার আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আধারে আগুন দিয়েছে পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা । আগুনে পুড়ে গেছে অফিসের সামনের বারান্দা ও আসবাবপত্র।
 শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ ওয়ার্ড ঝিনা রেলগেট বাজারে বিএনপি'র কার্যালয়ে  আগুনের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ঝিনা রেলগেট বাজারের পাহারাদার রফিকুল ইসলাম জানান,প্রতিদিনের মত রাতের খাবার খাওয়ার পর পাহারার কাজে বাজারে আসি। বাজারে দক্ষিণ পাশে বিএনপি'র অফিসটি । রাত ২ টার দিকে কে বা কারা আগুন লাগিয়ে দিয়ে অতিদ্রুত চলে যায়। এসময় আগুনের লেলিহান শিখা চিৎকার করি চিৎকারে আশপাশের লোকজন এসে অনেক চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। তবে টচ লাইট মেরেও তাদের চিনতে পারিনি। উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ঝিনা ওযার্ড়ের বিএনপি'র সভাপতি আক্কাছ আলী জানান,ছাত্র-জনতার আন্দোলনের পরে নিজ এলাকায় আওয়ামীলীগ-বিএনপিসহ সকল দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেছি। কিন্তু অতি উৎসাহী কিছু আয়ামীলীগ নানাভাবে প্রভাব খাটানো চেষ্টা করে । বিএনপিকে উদ্দেশ্য করে তারা বলছে এমন সময় আসবে তোমরা পালানোর জায়গা পাবেনা। অল্প সময়ের মধ্যে নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবে। অতি উৎসাহী আওয়ামীলীগরা এলাকায় অশান্তি সৃষ্টি করছে। রাতের আঁধারে আমাদের কার্যালয় আওয়ামীলীগের লোক জন পুড়িয়ে দিয়েছেন বলে দাবি করে তিনি। তিনি আরও বলেন এমন কান্ড তারাই ঘটিয়েছেন বলেও দাবি করেন তিনি। সে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিএনপির এ নেতা। উল্লেখ্য বিগত ১৭ বছর আগে ঝিনা বাজারে সেমি পাঁকা বিএনপি কার্যালয় নির্মাণ কর হয়। দীর্ঘদিন কোন লোকজন-নেতাকর্মি অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কার্যালয় ব্যবহার করে আসছেন। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বলেন,এ বিষয়ে মুঠোফোনে আমাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।# 
Tag
আরও খবর
বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ

১২ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে