কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গাজায় বর্বর ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে বাঘায় ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 যুদ্ধ বিরতি লংঘন করে গাজায় ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে রাজশাহীর বাঘায় ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২১ মার্চ-২৫) বাদ জুমা উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে বাঘা শাহী মসজিদের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আম চত্তরে এসে সমবেত হয়। 
জানা গেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েল গাজাবাসীর উপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এহামলায় সহস্রাধিক ফিলিস্তিনি নাগরিক  শাহাদাত বরণ করেন। এর প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
সমাবেশে ফিলিস্তিনি বাসীকে রক্ষায় মুসলিম দেশগুলোকে গাজায় সেনা পাঠানোর দাবি জানিয়েছেন। বিক্ষোভ মিছিলে "রমজানে হামলা কেন, নেতানিয়াহু জবাব দাও" "যুদ্ধবিরতিতে হামলা কেন, "ইসরাইল জবাব দাও,গাজায় হামলা কেন, "আমেরিকা জবাব দাও" ‘বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে দাও’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় রাজশাহী জেলা পূর্ব শিবির সভাপতি রুবেল আলী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি করিয়ে ফিলিস্তিনিদের যুদ্ধ বিধ্বস্ত গাজার লোকালয়ে জড়ো করেছিলেন। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গতকাল রাতে দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ, উত্তরে গাজা সিটি ও দেইর এল-বালাহ এলাকা জুড়ে তাদের ওপর ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে। আমরা 
অসহায় ফিলিস্তিনিদের পাশে বিশ্ববাসীকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়েছে বলে মনে করবেন না। মূলত বিশ্বমানবতাই আজ ঔপনিবেশিক হানাদার ইসরায়িলি বাহিনীর হামলার শিকার হয়েছে।
বিক্ষোভে মিছিলে নেতৃত্ব দেন, রাজশাহী জেলা পূর্বের সাবেক সভাপতি সবুজ মাহমুদ, ও সেক্রেটারি-সহ অনান্য দায়িত্বশীলবৃন্দ।
আরও খবর
বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ

১২ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে