কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভোটারদের উপস্থিতির উপর নির্ভর করছে গ্রহণযোগ্যতা,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।

ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাচন পর্যবেক্ষক প্রশিক্ষণ কর্মশালায় আলোচকবৃন্দ-

দেশী-বিদেশী পর্যবেক্ষকদের নজর কেড়েছে এবারের নির্বাচন, ভোটারদের উপস্থিতির উপর নির্ভর করছে গ্রহণযোগ্যতা।


নির্বাচনের সার্বিক বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পর্যবেক্ষণ করছে দেশ ও বিদেশের পর্যবেক্ষকগণ। দলীয় সরকারের অধীনে প্রভাবমূক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে সেটি প্রমাণ করতে হবে সরকার ও নির্বাচন কমিশনকে। দেশের মানুষ ৭ ই জানুয়ারী ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলসমূহের কর্মী, সমর্থক ও নির্বাচন বিরোধী প্রচারণার কারণে ৩০ % থেকে ৩৫ % ভোটার ভোটদানে বিরত থাকতে পারে বলে মনে করছে দেশী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকগণ। দেশের বৃহত্তর নির্বাচন পর্যবেক্ষক মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামের উদ্যোগে অদ্য ৩০ ডিসেম্বর ২০২৩ সকালে ঢাকা জাতীয় প্রেসক্লাবে স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী উপরোক্ত মন্তব্য করেন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা আরো বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়, দেশী বিদেশী পর্যবেক্ষকদের তীক্ষœ নজর কেড়েছে। বহির্বিশে^ নির্বাচনের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বিদেশী পর্যবেক্ষকদের উপস্থিতি সহায়ক ভূমিকা রাখবে এবং নির্বাচনকে আরো প্রাণবন্ত করবে।

ইএমএফ এর চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর সভাপতিত্বে কর্মশালায় অংশগ্রহণ করেন— সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ও আপিল বিভাগের সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান— কাজী রিয়াজুল হক, ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালকবৃন্দ যথাক্রমে — সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহ্ নেওয়াজ, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, বুয়েটের উপ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের উপ—উপাচার্য অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম আজাদ, ডেপুটি এটর্নি জেনারেল এড. আবুল হাশেম, তানভীরুল ইসলাম, ড. আজাদুল হক ও মোহাম্মদ ইকবাল বাহার।

Tag
আরও খবর





পরোয়ানা মূলে আসামী গ্রেফতার অভিযান।

১০১১ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে