কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের কাজ শেষ না হতেই ধসে পড়ল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামান হলের ছাদ ধসে পড়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ৬ নির্মাণ শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জের আজাদুল ইসলাম (২৮), সিফাত (২২), রাশেদুল গোদাগাড়ীর সিহাব (২৪) ও সুরাজ । আহত একজনের নাম এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন এএইচ এম কামারুজ্জামান আবাসিক হলের ১০ তালা ভবনের পাশে লাগোয়া আরেকটি অংশে একতলা ভবনের ছাদে কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ ওই ভবনের আরেকটি অংশে একতলার ছাদ ধসে পড়ে। এতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি পরীক্ষা নিরিক্ষা করে দেখা হচ্ছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম বলেন, ছাদ ঢালাই শেষে সাটারিং ভেঙে গেছে। আহতদের উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে পরে জানানো হবে।

Tag
আরও খবর





পরোয়ানা মূলে আসামী গ্রেফতার অভিযান।

১০১১ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে