কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি অভিযান পরিচালনা করে রাজশাহীর বাঘা হতে অর্থ আত্মসাৎকৃত ১৬ লক্ষ টাকাসহ আত্মসাৎকারী ০১ জন আসামী আটক।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি অভিযান পরিচালনা করে রাজশাহীর বাঘা হতে অর্থ আত্মসাৎকৃত ১৬ লক্ষ টাকাসহ আত্মসাৎকারী ০১ জন আসামী আটক। 


ইং ০৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত্রী-২২.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুড়িয়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে নারায়ণগঞ্জ সদর থানার মামলা নং-১০, তারিখঃ ০৬/০২/২০২৪ ইং। ধারা- ৪০৮/৪২০ পেনাল কোড এর এজাহার নামীয় একমাত্র পলাতক আসামী মোঃ আব্দুল মালেক (৩৯), পিতা-মোঃ আঃ কাদের বক্স, সাং-পাকুরিয়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।


২। ঘটনার বিবরণে প্রকাশঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক ১নং আসামী মোঃ আব্দুল মালেক (৩৯), পিতা-মোঃ আঃ কাদের বক্স, সাং-পাকুরিয়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী আত্মসাৎকৃত টাকাসহ ঘটনাস্থল রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া গ্রামস্থ ধৃত আসামীর নিজ বসতবাড়ীতে অবস্থান করছে। বিষয়টি জানা মাত্রই আটককৃত ব্যক্তির বসতবাড়ীতে পৌছে উক্ত আসামীকে গ্রেফতার করে এবং তার বাড়ী তল্লাশী করে নিজ শয়ন কক্ষে থাকা বাক্সের ভিতর হতে আত্মসাৎকৃত টাকা মোট ১৬,০০,০০০/-(ষোল লক্ষ টাকা) উদ্ধার করে।

৩। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া ১৪৫ বিবি রোডস্থ মেডিনোভা মেডিকেল সার্ভিস লিঃ এর কেয়ারটেকার হিসাবে প্রায় ১২ বছর যাবত কর্মরত ছিল। সে প্রতিষ্ঠানটি দেখাশুনা করার পাশাপাশি রাত ০৭.০০ ঘটিকার সময় ম্যানেজার ডিউটি শেষে চলে যাওয়ার সময় সমস্ত হিসাব এবং নগদ টাকা উক্ত আসামীকে বুঝাইয়া দিতো এবং পরের দিন সকাল ১০.০০ ঘটিকার সময় এ্যাডমিন ম্যানেজার অফিসে আসলে তার নিকট বুঝায়ে দিতো। দীর্ঘ ১২ বছর যাবত বিবাদী বিশ্বস্ততার সহিত তাহার দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছে। গত ইং ২৯/০১/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকা হতে উক্ত প্রতিষ্ঠানের এ্যাডমিন ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম ছুটিতে যাওয়ার পর উক্ত প্রতিষ্ঠানের প্রতিদিনের হিসাবের সমস্ত টাকা এ্যাডমিন ম্যানেজার এর অনুমতি সাপেক্ষ্যে ক্যাশ হতে বুঝে নিয়ে নিজের কাছে রাখতো। কিন্তু প্রতিষ্ঠানের ভাড়া ও কর্মচারীদের বেতন দিবে বিধায় তার নিকট হতে টাকা বুঝিয়ে নেওয়া হয় নাই। গত ইং ২৯/০১/২০২৪ তারিখের ৬,৪০,৩০৯/-টাকা, গত ইং ৩০/০১/২০২৩ তারিখের ৬,৬৩,৭৫২/-টাকা এবং ৩১/০১/২০২৪ তারিখের ৬,৮৬,৮৫৪/-টাকা সর্বমোট ১৯,৯০,৯১৫/-(উনিশ লক্ষ নব্বই হাজার নয়শত পনেরো) টাকা জমা হয়। ইং ০১/০২/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় প্রতিষ্ঠানের জিএম হেমায়েত হোসেন হিমেল (৪৮) আসামীর নিকট হতে টাকা বুঝায়ে নেওয়ার জন্য তাকে খোঁজাখুজি করলে বিবাদীকে খোঁজে পাওয়া যায় নাই। আসামীর ব্যবহৃত ফোন নম্বরে ফোন করলে নম্বরটি বন্ধ দেখায়। পরবর্তীতে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় যে, গত ইং ০১/০২/২০২৪ তারিখ রাত অনুমান ০০.২০ ঘটিকার সময় আসামী একটি ব্যাগে অভিনব কায়দায় লুকিয়ে উক্ত অর্থ অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ করে উক্ত প্রতিষ্ঠান হতে বাহির হয়ে যায়। 


উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নারায়ণগঞ্জ জেলার সদর থানা পুলিশের নিকট সোপর্দ করে।

Tag
আরও খবর





পরোয়ানা মূলে আসামী গ্রেফতার অভিযান।

১০১১ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে