কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

এনডিএম মহাসচিব মোমিনুল আমিনের রাজবাড়ী ২ আসন থেকে লিফলেট বিতরন।

এনডিএম মহাসচিব মোমিনুল আমিনের রাজবাড়ী-২ আসন থেকে লিফলেট বিতরণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন। রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসনে প্রচারণা শুরু করেছেন, একদফা আন্দোলনে সরব ভূমিকা রাখা এনডিএম এর তরুণ মহাসচিব মোমিনুল আমিন। সোমবার (২৪ফেব্রুয়ারি) রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে জনমত গঠনের লক্ষ্যে তৃণমূলে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন, এই অঞ্চলে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি ৷ আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনমত গঠনে এসে এখানকার সাবেক বিনাভোটের লুটেরা এমপি জিল্লুল হাকিমের সন্ত্রাসী বাহিনী কর্তৃক নির্মম আক্রমণের শিকারও হয়েছি ৷ নির্বাচিত হলে অবহেলিত এই অঞ্চলের তরুণদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ইউরোপের উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করব বলে প্রতিশ্রুতি দিয়েছি ৷ এছাড়াও আইসিইউ সুবিধাযুক্ত এম্বুলেন্স চালু, বিশেষায়িত হাসপাতাল ও পর্যটন কেন্দ্র নির্মাণ, কৃষি এবং মৎস চাষ প্রশিক্ষনকেন্দ্র চালু, প্রযুক্তির সহায়তায় সারাদেশের সাথে সংযোগসহ পাইকারি বাজার স্থাপন, বেড়িবাঁধ নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো সংস্কার, মডেল গ্রাম স্থাপন এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব বলে জনগণকে কথা দিয়েছি।  বিএনপির সাথে জোটগত নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মোমিনুল আমিন বলেন, এনডিএম শুরু থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শক্ত ভূমিকা রেখেছে এবং এখনো আমরা একসাথেই আছি ৷ দলটির পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতিও আছে ৷ নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেই আপনারা এবিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। ইতোমধ্যে রাজবাড়ী-২ আসনের বিভিন্ন উপজেলায় গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, শীতবস্ত্র বিতরণ, উপবৃত্তি প্রদানসহ নানাধরণের সামাজিক কর্মসূচি পালন করছেন মোমিনুল আমিন। তার সাথে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদেরও দেখা গিয়েছে ৷ বিভিন্ন দিবস উপলক্ষে এলাকায় পোষ্টার, ফেষ্টুনের মাধ্যমে শুভেচ্ছা বার্তাও দিচ্ছেন তিনি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এসব প্রচারণাও বিজ্ঞাপন আকারে স্থানীয় জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। পেশায় একজন কর্পোরেট ট্রেইনার এবং কনসালটেন্ট মোমিনুল আমিন গতবছর ফেব্রুয়ারি মাসে এনডিএম এর মহাসচিব পদে নির্বাচিত হন।
Tag