কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বশেমুরকৃবি ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আসলাম সম্পাদক শোভন

বশেমুরকৃবি ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

গত ২৫ মে আনন্দ র‍্যালী পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়কের সভাপতিত্বে ফিশারিজ অ্যালামনাইদের প্রথম পুণর্মিলনী অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মো: গিয়াসউদ্দিন মিয়া; বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ; পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সত্য রঞ্জন সাহা, প্রক্টর প্রফেসর ড. ফারহানা হক এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন ও ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান। ফিশারিজ অ্যালামনাইদের প্রথম পুণর্মিলনী অনুষ্ঠান ২০২৪

বিকাল ৩ টায় উপস্থিত ফিশারিজ অ্যালামনাইদের অংশগ্রহণে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় উপস্থিত সকল অ্যালামনাইদের সম্মতিতে ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো এবং গঠনতন্ত্র চূড়ান্ত করা হয়।
অতপর, ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রের ধারা-৩৫ অনুযায়ী উপস্থিত সকল অ্যালামনাইদের সর্বসম্মতিতে  গঠনতন্ত্রের ধারা-৩৫ অনুযায়ী সাধারণ সভায় উপস্থিত সকল অ্যালামনাইদের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন ও ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান বকুলের স্বাক্ষরে আগামী ০২ বছরের জন্য (ডিসেম্বর/২০২৫ পর্যন্ত) ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি পদে ফিশারিজ ফ্যাকাল্টির ১ম ব্যাচের অ্যালামনাই ও বিসিএস (মৎস্য) ক্যাডারের আসলাম হোসেন শেখ, সাধারণ সম্পাদক পদে ২য় ব্যাচের অ্যালামনাই ও পিকেএসএফের ডেপুটি ম্যানেজার মোঃ নেয়ামুল হাসান শোভন এবং কোষাধ্যক্ষ পদে বশেমুরকৃবির ফিশারিজ টেকনোলোজি বিভাগের প্রভাষক মোঃ আপন দুলাল কে নির্বাচিত করা হয়। এছাড়াও সহ-সভাপতি পদে ৫ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, মৎস্য বিষয়ক সম্পাদক ১ জন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক ১ জন, গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ১ জন, উদ্যোক্তা বিষয়ক সম্পাদক ১ জন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ১ জন, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক ১ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১ জন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ১জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ১ জন, ধর্ম বিষয়ক সম্পাদক ১ জন ও কার্যকরী সদস্য পদে ১৩ জন কে নির্বাচিত করা হয়। 
চিত্রঃ মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন ও ফিশারিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান বকুলের সাথে নব গঠিত ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি।

আরও খবর