কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বানারীপাড়ার দেশীয় মাছ বিলুপ্তির পথে: সংকটে প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার

বানারীপাড়ার দেশীয় মাছ বিলুপ্তির পথে

​বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীসহ এর শাখা খাল ও অভ্যন্তরীণ জলাশয়গুলো একসময় দেশীয় প্রজাতির মাছের অফুরন্ত উৎস ছিল। কিন্তু জলবায়ু পরিবর্তন, নিষিদ্ধ জালের ব্যবহার এবং অপরিকল্পিত নগরায়নের ফলে এখন বিপন্ন হতে চলেছে প্রায় অর্ধশতাধিক প্রজাতির দেশীয় মাছ।
বিচরণক্ষেত্র দখল ও অস্তিত্ব সংকট
​অনুসন্ধানে দেখা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ জলাশয় যেমন— তালাপ্রসাদ খাল, আবাসন খাল, বাইশারী খাল, বাংবাজার খাল এবং নান্দুহার খাল একসময় দেশীয় মাছের অভয়াশ্রম হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে এসব খালের নাব্যতা হ্রাস, কচুরিপানার আধিক্য এবং অবৈধ দখলের কারণে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে নান্দিনা, সরপুঁটি, পাবদা, টেংরা, আইড়, বোয়াল ও চিতল মাছের মতো সুস্বাদু দেশীয় মাছ এখন বাজার থেকে প্রায় হারিয়ে গেছে।

একসময় এ অঞ্চলের বাজারগুলোতে কৈ, মাগুর, শিং, পাবদা, টেংরা, আইড়, বোয়াল, চিতল, গজার, এবং বৈরালী মাছের প্রচুর সরবরাহ ছিল। বর্তমানে এসব মাছের দেখা মেলা ভার। বিশেষ করে নান্দিনা, সরপুঁটি, মহাশোল ও রিটা মাছ এখন প্রায় বিলুপ্তির তালিকায়। স্থানীয় জেলেরা জানান, আগে জাল ফেললেই মিলত রূপালি ইলিশ আর বড় বড় বোয়াল, কিন্তু এখন দিনভর চেষ্টা করেও কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাচ্ছে না।
​মাছ ধ্বংসের নেপথ্য কারণ অনুসন্ধানে দেখা গেছে, দেশীয় মাছ ধ্বংসের পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট কারণ দায়ী, সন্ধ্যা নদী ও শাখা খালগুলোতে অবাধে কারেন্ট জাল এবং ক্ষুদ্র ছিদ্রযুক্ত ‘বেহুন্দি জাল’ ব্যবহার করা হচ্ছে।

Tag
আরও খবর