কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বানারীপাড়ায় ১৭ বছর পর আনুষ্ঠানিক ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রহমানের মৃত্যুবার্ষিক পালিত

বরিশালের বানারীপাড়ায় দীর্ঘ ১৭ বছর পর বৃহৎ পরিসরে আনুষ্ঠানিক ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। রবিবার ২ জুন সকালে বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সমাজসেবক, বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল ২ আসনের (বানারীপাড়া উজিরপুর) উপজেলা বিএনপির কান্ডারী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র একজন রাষ্ট্রনায়কই ছিলেন না তিনি ছিলেন গণমানুষের নেতা। তার আদর্শ ও আত্মত্যাগ দেশের প্রতিটি গণতন্ত্রগামী মানুষের অনুপ্রেরণার উৎস। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মহান এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন প্রয়াত নেতা শহীদ জিয়াউর রহমানের জন্য যেনো আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করে। আরো দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের জন্য। আমার নেতা, জনগণের নেতা শহীদ জিয়াউর রহমান জনগণের জন্য কাজ করে গেছেন, তিনি সরাসরি অসহায় মানুষের সাথে যোগাযোগ রেখেছেন। তিনি এমনই এক নেতা যার আদর্শে আদর্শিত হয়ে আমাদের সবারই দায়িত্ব কর্তব্য পালন করা উচিত। এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন আমরা ১৭ বছর জাকজকম পূর্ণভাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক পালন করার চেষ্টা করেছি কিন্তু আওয়ামী লীগের কারণে পারিনি। তাই এ বছর আমরা জাঁকজমক পূর্ণভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন করছি। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শাহ আলম মিয়া, এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ মৃধা। দোয়া মিলাদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, পৌর বিএন পির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সালাম, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক রুহুল মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার, সদস্য সচিব মিজান ফকির, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাসুম সরদার পৌর যুবদলের সদস্য সচিব ও বানারীপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সজল দাস, যুবদল নেতা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর জামায়াতের আমির কাওসার হোসেন, শ্রমিক দলের সভাপতি সম্রাট তালুকদার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ ফকির। এছাড়াও এসময় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সকাল থেকে কোরআন তেলাওয়াত করেন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে শহীদ জিয়াউর রহমানের পরিবারের সবার জন্য দোয়া করা হয়, বাংলাদেশের সকল মানুষের জন্য মহান রাব্বুল আলাম এর কাছে দোয়া চাওয়া হয়, বিএনপির সকল নেতাকর্মীরা যারা ইতিপূর্বে মারা গিয়ে তাদের সকলের রুহের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকল নেতাকর্মি ও উপস্থিত সকল ব্যক্তিবর্গের মাঝে তবারক বিতরণ করা হয়।
আরও খবর