কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বানারীপাড়ায় মৎস্য সম্পদ বৃদ্ধিতে মাছের পোনা অবমুক্ত

বরিশালের বানারীপাড়া দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প অর্থায়নে ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে অভয়আশ্রম, উন্মুক্ত জলাশয় ও আবাসন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করন এর মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা মো: বায়েজিদুর রহমান। এরপর সলিয়াবাকপুর আবাসন, উত্তপাড় আবাসন, দত্তপাড়া আবাসন, জিরাকাঠী আবাসন, রায়েরহাট খাল, সরদারবাড়ি খাল, জম্বুদ্বীপ অভয়আশ্রম, চাখার বাঘরা অভয়আশ্রম মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, কাজল রেখা, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার, এনামুল কবির, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির ও সাংবাদিক বৃন্দ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী সাংবাদিকদের জানান, পোনা অবমুক্তি কার্যক্রম মৎস্য অধিদপ্তরের জনবান্ধব কর্মসূচির মধ্যে অন্যতম। প্রতি বছরের ন্যায় ২০২৫-২৬ অর্থবছরেও দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উন্মুক্ত জলাশয় ও সরকারি আবাসনে পোনা অবমুক্ত করা হয়েছে। ৩১২ কেজি রুই জাতীয় মাছের পোনা ছাড়া হয়েছে। উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বায়েজিদুর রহমান। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য দপ্তরের কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও খবর