কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঁশখালীতে প্রাইমারী শিক্ষকদের মাঝে বঙ্গবন্ধু বিষয়ক বই বিতরণে, "চট্টগ্রাম জেলা পরিষদ" আনোয়ারুল হক বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রাম।

চট্টগ্রাম বাঁশখালী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু বিষয়ক বই বিতরণ ও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা (আজ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।


বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ানের সভাপতিত্বে ও

বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর প্রসাদ দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার (সংগ্রাম)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ইউআরসি ইন্সট্রাক্ট সেলিম উদ্দিন,

বাঁশখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর ছিদ্দিকী, চট্টগ্রাম জেলা পরিষদের প্রকৌশলী অপু বড়ুয়া, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার, দপ্তর সম্পাদক এরশাদ সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,শিক্ষিকা মন্ডলী।


চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম বলেন, আমি বাঁশখালী আসন হতে সদস্য হওয়ার পর থেকে সরকারি এক টাকা বেতন গ্রহণ করি নাই। এই বেতন গুলো বাঁশখালী'র বিভিন্ন সময় দুস্ত  গরিব অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপহার হিসাবে প্রদান করে দিয়েছি। এছাড়াও পুরো বাঁশখালী'র সকল প্রাথমিক বিদ্যালয়ের মাঝে আমার প্রকল্প প্রদান করেছি। 

চট্টগ্রাম জেলা পরিষদের প্রকৌশলী অপু বড়ুয়া বলেন, বাঁশখালী আসনে দায়িত্ব গ্রহণের পরে নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম এক মাসের বেতন ও তিনি গ্রহণ করে নাই। বরং বেতনের সাথে নিজস্ব তহবিল থেকে অর্থ যোগ করে বাঁশখালীর আনাচে-কানাচে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপহার হিসেবে প্রদান করে দিয়েছে। তিনি আরও বলেন আগামীতে স্কুলের পাশের হার অনুযায়ী আমি আমার ব্যাক্তিগত তরফ থেকে প্রতিটি স্কুলের শিক্ষক কে সম্মানী প্রধান করবো

Tag
আরও খবর