কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঁশখালীতে জাতীয়তাবাদী আদর্শের চাকরিজীবীদের ত্রান বিতরণ। আনোয়ারুল হক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৭/ ৮ নম্বর ওয়ার্ডে এলাকার জাতীয়তাবাদী আদর্শের চাকরিজীবীদের নিজস্ব অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।


সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। 


আয়োজকদের ভাষ্য, দুর্যোগের এই সময়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব।


এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন ও সহযোগিতা করেন—আমির মো. আবদুল মান্নান চৌধুরী, আবুল বশর, আবদুল মাজেদ তালুকদার, আনোয়ারুল হক, আবদুল মালেক, মাহমুদুল ইসলাম, মাওলানা আবদুর রহমান, আনিসুল হক মিটু, কফিল উদ্দিন তালুকদার, ফরিদ আহমদ জেহাদি, সাইফুদ্দিন সিরাজী, মনির আহমদ, আবু তাহের সওদাগরসহ এলাকার আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।


ত্রাণ গ্রহণকারী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগকালীন এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।


স্থানীয়দের মতে, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে এই উদ্যোগ শুধু খাদ্য সহায়তাই নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নতুন করে আশার আলো জাগিয়েছে।

Tag
আরও খবর