কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঁশখালীতে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত

বাঁশখালীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে বাঁশখালী সরকারী আলাওল ডিগ্রি কলেজ হল রুমে উপজেলা-পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার লোকমানের সভাপতিত্বে ও এডশনাল পিপি শওকত ওসমানে সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শাখাওয়াত জামান দুলাল।

বাঁশখালী উপজেলা বিএনপির অভিভাবক সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী  পাপ্পা। উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস ছবুর, পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল কাদের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুল হক, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মহসিন, খানখানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহেদুল হক,জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আবদু ছবুর সহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, এবং ছাত্রদলসহ বিএনপি,র বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন

Tag
আরও খবর