কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় ইসলামি শিক্ষা দিবস পালিত

মৌলভীবাজারের বড়লেখায় ১৫ আগস্ট ঐতিহাসিক ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা, বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা পশ্চিম শাখা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় বর্ণি  জামেয়া ইসলামীয়া মাদ্রাসার হলরুমে শহীদ আব্দুল মালেক স্মরণে ইসলামী শিক্ষা দিবস পালন করা হয়েছে।



এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা পশ্চিম এর সভাপতি কামরান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুস সামাদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং দাসের বাজার ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল মুকিত।এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা পশ্চিম শাখার অর্থ সম্পাদক মুফিদুল ইসলাম ও সাহিত্য সম্পাদক কিবরিয়া আহমদ সহ আরও দায়িত্বশীল বৃন্দরা উপস্থিত ছিলেন।



এ সময় বক্তারা বলেন, ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালেককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তখনকার ছাত্র নামের সন্ত্রাসীরা। ‘শহীদ আব্দুল মালেক ইসলামী শিক্ষা আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। শহীদ আব্দুল মালেক! সে তো কোনো ব্যক্তির নাম নয়, একটি আন্দোলনের নাম। যে নাম ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীর হৃদয়ের মণিকোঠায় স্বর্ণাক্ষরে লেখা। যে নাম বিপ্লবী সুর সৃষ্টি করে, স্পন্দন জাগায় হৃদয়ে হৃদয়ে, স্বপ্ন জাগায় হাজারো যুবকের মনে। মালেক আজ পৃথিবীতে নেই, তবে উদ্ভাসিত হয়ে আছেন হাজারো নক্ষত্রের মাঝে।


এছাড়াও বক্তৃতারা  ইসলামী শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেছেন উনাদের বক্তব্যে।

আরও খবর