কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় বৃহত্তর লঘাটি শাহী ঈদগাহ'র কাজের উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার  ইউনিয়নের লঘাটি গ্রামের বৃহত্তর লঘাটি শাহী ঈদগাহের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ১৭ ফেব্রুয়ারী) জোহরের নামাজের পর এই কাজের উদ্বোধন করা হয়। 


বৃহত্তর লঘাটি শাহী ঈদগাহ কমিটির সভাপতি আলহাজ্ব মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক মো. সামছুল এর সঞ্চালনায় কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানাডা প্রবাসী মো. আব্দুল জব্বার, মো. আব্দুল মালিক, সৌদি প্রবাসী মো. তোফায়েল আহমেদ, লন্ডন প্রবাসী ছালেহ আহমদ, কানাডা প্রবাসী তারেক আহমদ, কমিটির কোষাধ্যক্ষ মো.সাহাজান সিরাজ, সাংবাদিক মস্তফা উদ্দিন,কমিটির সদস্য মো.আকমল আলী, মো.শরিফ উদ্দিন, মো. সফির উদ্দিন, সোলেমান আহমদ বাদশা, মো. সমছ উদ্দিন, মো.মিজানুর রহমান। 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো.নুরুল ইসলাম (নুরই), আব্দুস শহিদ, মো.আতিকুর রহমান,আব্দুল কাদির আবু, হারিছ আলী (বেলাই), মজনু মিয়া, আব্দুল মন্নান, সাইরুল ইসলাম, সাব উদ্দিন, মো.জুবের আহমদ, সাইফুর রহমান (ডালিম),বাবর আলীসহ ভুমিদাতা গনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


সভায় বৃহত্তর লঘাটি গ্রামের মুরব্বিরা শাহী ঈদগাহের কাজে দেশে বিদেশে অবস্থানরত সবার আর্থিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ছাত্র-যুব সমাজ সহ সবার প্রতি অনুরোধ জানান। 

উদ্বোধন শেষে  ভুমি দাতা -মরহুম মো.তাহির আলী,মরহুম হাজী মো.ফাতির আলী মরহুম মো. তওয়াহিদ আলীসহ এলাকার এলাকার মুরদেগান ও দেশে- বিদেশে থাকা সকলের জন্য দোয়া করাহয়। 


মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুর রহমান সিদ্দিক।

আরও খবর