কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে পৌর তাফসির পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী পৌর তাফসির পরিষদের নবগঠিত নির্বাহী পরিষদ এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা রবিবার (৯ মার্চ) কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ন্যশনাল টি কোম্পানি লিমিটেড এর পরিচালক, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোঃ মহসিন মিয়া মধু। 

শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের সভাপতি আলহাজ্ব এএসএম ইয়াহইয়া এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখার নায়েবে আমীর শায়খ মাওলানা ফজলুর রহমান মৌলভীচকী, শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের উপদেষ্টা শায়খ মাওলানা আব্দুর রউফ, সিনিয়র সহ -সভাপতি মাওলানা মো: আয়েত আলী, মুফতী মনির উদ্দিন, মাওলানা এমএ রহীম নোমানী, মাওলানা সালাহ উদ্দীন দুলাল। 

শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ ও হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের এর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর তাফসির পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, হাজী আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এহসান বিন মুজাহির, হাফেজ ওলিউর রহমান তুহিন, মোস্তাফিজুল হক সেলিম, হাফেজ কাজী আবু তাহের, কোষাধ্যক্ষ আজিজুর রহমান ফটিক, সহ-কোষাধ্যক্ষ কাজী মাওলানা শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান সিরাজি, প্রচার সম্পাদক মাওলানা আবুল কাশেম আজাদী, মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তাকিম আল মুনতাজ, অফিস সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সহ- অফিস সম্পাদক হাফেজ আব্দুল মুমিন প্রমুখ। ইফতার মাহফিলে ২শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টায় রেলওয়ে স্টেশন জামে মসজিদে শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের ২০২৫-২০২৭ সেশনের জন্য ৩ বছর মেয়াদী ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আরও খবর