কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে কর্মরত দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন-পাবনা ডিবির ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কায়েস উদ্দিন। পুলিশ সূত্র জানায়, দুপুরে মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়ামুখী সড়কে ওঠার পর পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে শনাক্ত ও আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
Tag