কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিরামপুর উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২৩ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্তরে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদের মূল গেটে এসে শেষ হলে পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সমাবেত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সহকারি কমিশনার ভূমি মুরাদ হোসেন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভার:) অদ্বৈত কুমার অপু।

এছাড়াও প্রত্যাশা বাংলাদেশ বিরামপুর শাখার ম্যানেজার মাহফুজুর রহমান রিপন, প্রত্যাশা বাংলাদেশ বিরামপুর শাখার উপজেলা প্রোগ্রাম সুপারভাইজার আজিজুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।আয়োজনে উপজেলা প্রশাসন ও জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বিরামপুর-দিনাজপুর এবং সহযোগিতায়- প্রত্যাশা বাংলাদেশ

আরও খবর