কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৭ তারিখ ঈগল মার্কাকে বিজয়ী করুন- শওকত মাহমুদ

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী, সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেছেন, দীর্ঘ ১৫ বছর ধরে একই সরকার বারবার নির্বাচিত হচ্ছে, একদলীয় এমপির কারণে একশ্রেণীর লোক সুবিধা ভোগ করছে।

সাধারণ মানুষ আজ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, সরকারি চাকুরী থেকে শুরু করে সকল ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে। এই দলীয়করণ থেকে মুক্তি পেতে হলে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ঈগল প্রতীক কে বিজয়ী করতে হবে।

বুধবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক জন সমাবেশে এ কথাগুলি বলেন তিনি।

তিনি বলেন, দেশের সবচেয়ে বেশি শিক্ষিত বেকার যুবক এখন কুমিল্লায়, কোটা প্রথার কারণে কুমিল্লা শিক্ষিত যুবকরা আজ চাকরি পাচ্ছে না। মেধা থাকা সত্ত্বেও কোটা তাদেরকে আটকে দিয়েছে। তাই দ্রুত কুমিল্লাকে কোটামুক্ত করে শিক্ষিত বেকারদের সঠিক মূল্যায়ন করা হবে।

তিনি আরো বলেন, সীমান্তবর্তী বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা আজ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। সঠিক সময়ে চাকুরী না পেয়ে বেকার যুবকরা মাদকের দিকে অগ্রগামী হচ্ছে। আগামী প্রজন্মকে এই মাদকের থাবা থেকে বাঁচাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন কুমিল্লার গ্যাস সারা বাংলাদেশে গেলেও বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা গ্যাস সংযোগ থেকে বঞ্চিত।  গ্যাস সংযোগ না থাকায় এই দুই উপজেলায় কলকারখানা তৈরি হচ্ছে না। তিনি নির্বাচিত হলে দুই উপজেলায় গ্যাস সংযোগ দিয়ে জীবনযাত্রার মান উন্নয় করা হবে।

বুড়িচং ব্রাহ্মণপাড়ার সকল সমস্যা সমাধান করতে আগামী ৭ তারিখ ঈগলপ্রতিকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। 

ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হওয়ায় ১০ সহস্রাধিকের অধিক নেতাকর্মী। নেতাকর্মীদের মোহ মোহ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশের মাঠ।

এ সময় তিনি আগামী ৭ তারিখ সকলকে কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ঈগল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। 

জনসভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর


বুড়িচংয়ে সূর্যের দেখা নেই, জনজীবন বিপর্যস্ত

১০৪১ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে