কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চকরিয়ায় যাত্রীবাহি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ : পিকআপ চালক নি*হ*ত

চকরিয়া উপজেলার মহাসড়কে যাত্রীবাহি বাসের সঙ্গে পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক মো. সেলিম উদ্দিন (৫০) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে পিকআপের হেলপার। শুক্রবার সকাল ৭টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রাজধানী পাড়ার নজির আহমদের ছেলে।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই খোকন কান্তি রুদ্র। তিনি বলেন, শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামি যাত্রীবাহি একটি বাস মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌছলে বিরপীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপ চালক ও হেলপার গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান।



এসআই খোকন কান্তি রুদ্র বলেন, শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত সেলিম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই অবস্থায় চট্টগ্রাম নেয়ার পথে আহত চালক সেলিম মারা যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে গাড়ি দুুটি জব্দ করা হয়েছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৭০৭ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে