কক্সবাজারের চকরিয়া থেকে অন্যত্র পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় মিনি পিকআপ ভর্তি ৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ।
গত বুধবার দিবাগত রাতে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাসেম আলী মিয়াজিপাড়া এলাকা থেকে সারসহ পিকআপটি জব্দ করা হয়।
চকরিয়া থানা পুলিশ জানায়, বুধবার রাতে সড়কের পাশে মিনি পিকআপ ভর্তি সার দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা টিএসসি সার ও পিকআপটি জব্দ করে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, গাড়ির চালক সারগুলো পাচারের উদ্দেশ্যে মহেশখালী উপজেলায় নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে।
৭২ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
৫৫৬ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫৯৬ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
৬৪০ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে
৭০৭ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে
৭৩১ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
৭৩৯ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭৩৯ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে