কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চকরিয়ায় আলোচিত ধর্ষণ মামলার নতুন মোড়, আসামীকে পালিয়ে বিয়ে করলেন প্রেমিকা

কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণ মামলার আসামী প্রেমিককে পালিয়ে বিয়ে করেছেন প্রেমিকা। কাজীর কাছে বিয়ে পড়ানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া এলাকায়।

জানা যায়, ডুলাহাজারা কলেজ এর দ্বিতীয় বর্ষের ছাত্রী কলেজে যাওয়ার পথে উলুবুনিয়া এলাকার শওকত ওসমানের ছেলে শাহরিয়ার মো. হৃদয় ও তার বন্ধু রিয়াজ উদ্দিন মিলে জোরপূর্বক অপহরণ করে সাফারী পার্কের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এবং মোবাইলে ভিডিও ধারণ করে। এ ঘটনাটি বাড়িতে গিয়ে মা-বাবাকে জানায়। পরে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় গত ১৪ জুলাই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি অপরহণ ও ধর্ষণ মামলা করে। ওই মামলায় তিনজনকে আসামী করা হয়। পুলিশ ১ নম্বর আসামীকে গ্রেফতার করে। মামলার ৮দিন পর ওই ছাত্রীর প্রেমিক ধর্ষণ মামলার আসামী রিয়াজ উদ্দিনের সাথে পালিয়ে বিয়ে করেন। এ ধরনের একটি ভিড়িও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাদের দাবী রিয়াজ উদ্দিনের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।

পালিয়ে বিয়ে করার বিষয়টি জানার পর ভিকটিমের পিতা চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহামুদ বলেন, দুইজনকে উদ্ধার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ##

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৭০৭ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে