কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ের ভেতর গাছে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ের ভেতর গাছে ঝুলন্ত অবস্থায় জান্নাতুল ফেরদৌস (২৫) এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কাঠুরিয়া লোকজন মরদেহটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশপাশের এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি থানা পুলিশকে জানালে গতকাল সকালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের একটি টিম উপজেলার কাকারা ইউনিয়নের পাহাড়ি জনপদ বাদশার টেক এলাকার পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করে।  


নিহত জান্নাতুল ফেরদৌস কাকারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুর্ব কাকারা এলাকার মোহাম্মদ রুবেল এর স্ত্রী এবং তিনি এক মেয়ে ও এক ছেলের জননী বলে জানিয়েছেন মরদেহ উদ্ধারকারী চকরিয়া থানার এসআই মিজানুর রহমান। তিনি বলেন, মরদেহ উদ্ধারের সময় তাঁর গলার নীচে রশির দাগ রয়েছে। 



স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে কয়েকজন কাঠুরিয়া বাদশার টেক হয়ে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে লাকড়ি সংগ্রহ করতে যান। এসময় তাঁরা সেখানে দেখাতে পান গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে এক নারী। ঘটনাটি লোকমুখে জানাজানি হয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ গাছে ঝুলন্ত দেখে থানা পুলিশে খবর দেন।


ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহাব উদ্দিন। তিনি বলেন, পাহাড়ের ভেতর গাছে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ দেখে কাঠুরিয়া লোকজন এলাকাবাসীকে জানান। পরে ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য আবু নাঈম চকরিয়া থানা পুলিশকে জানালে সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে। 



তিনি বলেন, আগের দিন সকালে বাড়ির গরু নিয়ে পাহাড়ে চড়াতে যান গৃহবধূ জান্নাতুল ফেরদৌস। এদিন সন্ধ্যার আগে গরুগুলো বাড়ি ফিরলেও গৃহবধূ জান্নাতুল ফেরদৌস বাড়িতে আসেনি। এরই মধ্যে গতকাল শনিবার সকালে তাঁর মরদেহ পাওয়া যায় পাহাড়ের ভেতর গাছে ঝুলন্ত অবস্থায়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই নারী বাড়ির গাছে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। 


চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই মুফিজুর রহমান বলেন, খবর পেয়ে গতকাল সকালে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ##

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৭০৭ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে