কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে পৌরসভার দক্ষিণ কাহারিয়াঘোনার ছনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইব্রাহিম (৩৭)। তিনি চকরিয়া পৌরসভা করিয়াঘোনা গ্রামের জামাল হোসেনের ছেলে।



প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় রেললাইনের ওপর বসে ছিল ইব্রাহিম। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ইব্রাহিমের আত্মীয় এনামুল হক বলেন, ‘ইব্রাহিম ছোটকাল থেকে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’


ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ট্রেনে কাটা পড়ে একজন মানসিক ভারসাম্যহীন যুবক মারা গেছে শুনেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।’

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৭০৭ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে