কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে ফেন্সিডিল ও বিয়ারসহ গ্রেফতার ২.

চৌদ্দগ্রামে ফেন্সিডিল ও বিয়ারসহ গ্রেফতার ২


কুমিল্লা চৌদ্দগ্রামে ২৫০ বোতল ফেন্সিডিল ও ২০ ক্যান বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  চৌদ্দগ্রাম থানা পুলিশ।

চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ) লিটন চাকমা, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চৌদ্দগ্রাম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর বিকেলে চৌদ্দগ্রাম থানাধীন ৩ নং কালিকাপুর ইউপিস্থ ২ নং বদরপুর সাকিনে বদরপুর কবরস্থানের পাশে পাকা রাস্তার উপর হতে মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ হোসেন আলীকে ২৫০ বোতল ফেন্সিডিল ও ২০ ক্যান বিয়ারসহ গ্রেফতার করেন।


ঐ সময় গ্রেফতারকৃত আসামীদের সংগীয় আসামী  ৩। ছালে আহাম্মদ মনির (৩৩), ৪। মোঃ জামাল (৪২), ৫। মোঃ ফয়সাল উদ্দিন (২৪) দৌঁড়ে পালিয়ে যায়।গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ জাহাঙ্গীর আলম প্রকাশ লতা জাহাঙ্গীর (৪৫), পিতা-মৃত রঙ্গু মিয়া, সাং-পশ্চিম দূর্গাপুর, পোঃ পাতড্ডা বাজার, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা,২। মোঃ হোসেন আলী (৩২), পিতা-সেলু মিয়া, মাতা-ছালেমা বেগম, সাং-সোনাপুর, পোঃ ছপুয়া মাদ্রাসা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২১, তারিখ-১৩/০৯/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৪(গ)/২৪(খ)/৪১ রুজু করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ জাহাঙ্গীর আলম প্রকাশ লতা জাহাঙ্গীর  (৪৫) এর বিরুদ্ধে পূর্বের ৮টি মাদক মামলা ও ২নং আসামী মোঃ হোসেন(৩২) এর বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা এবং পলাতক আসামী ৩। ছালে আহাম্মদ মনির (৩৩) এর বিরুদ্ধে ২টি মাদক মামলা, ৪। মোঃ ফয়সাল উদ্দিন (২৪) এর বিরুদ্ধে ১টি মাদক মামলা  বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

আরও খবর