কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম

রাজপথের সাবেক ছাত্রনেতা থেকে জনমানুষের আস্থার প্রতীক, সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয়ে এগিয়ে চলা কুমিল্লা প্রতিনিধি:(মাছুম) চৌদ্দগ্রামের মানুষের সুখ-দুঃখ, বিপদ-আপদ ও নানা সংকটে যাঁর নাম আলোচনায় আসে, তাঁদের মধ্যে অন্যতম বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ.এম.এম.নিয়াজ মাখদুম (মাছুম)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও একসময়ের রাজপথের সাহসী মুখ হিসেবে পরিচিত এই নেতা রাজনৈতিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে চৌদ্দগ্রামের মানুষের কাছে আস্থা, ভালোবাসা ও মানবিকতার প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরেছেন। চৌদ্দগ্রামের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক কেবল রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। এলাকার মানুষের সুখ-দুঃখ, পারিবারিক সমস্যা, সামাজিক সংকট কিংবা যেকোনো প্রয়োজনে তাঁর সহযোগিতা ও আন্তরিকতার বিষয়টি স্থানীয়দের আলোচনায় উঠে আসে। দূরে থেকেও নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাঁদের খোঁজখবর নেওয়ার মানসিকতা তাঁকে অনেকের কাছে আপনজন হিসেবে পরিচিত করেছে। ছাত্ররাজনীতির উত্তাল সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এ.এম.এম. নিয়াজ মাখদুম (মাছুম) বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাঁর অর্জিত অভিজ্ঞতা ও সাংগঠনিক পরিচিতি তাঁকে রাজনৈতিক অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সহায়তা করেছে। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, জনকল্যাণ এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো—এমন প্রত্যাশা থেকেই চৌদ্দগ্রামের অনেক মানুষ নেতাদের মূল্যায়ন করেন। তাঁদের প্রত্যাশা, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এ.এম.এম.নিয়াজ মাখদুম (মাছুম) তাঁর ভূমিকা আরও জোরালোভাবে অব্যাহত রাখবেন। চৌদ্দগ্রামের মানুষের কাছে একজন রাজনৈতিক নেতার প্রকৃত সার্থকতা শুধু পদ-পদবিতে নয়; বরং মানুষের প্রয়োজনে তাঁকে কতটা কাছে পাওয়া যায়, তার ওপরও নির্ভর করে। সেই বিবেচনায় এ.এম.এম.নিয়াজ মাখদুম (মাছুম) স্থানীয় মানুষের আস্থা ও প্রত্যাশার একজন পরিচিত মুখ হিসেবে আলোচনায় রয়েছেন। মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসই একজন জননেতার সবচেয়ে বড় অর্জন। আর সেই আস্থাকে ধারণ করে চৌদ্দগ্রামের মানুষের পাশে থাকার প্রত্যাশাই তাঁর রাজনৈতিক পথচলাকে আরও অর্থবহ করে তুলতে পারে।
আরও খবর